উৎকৃষ্ট জবের দানা থেকে প্রস্তুতকৃত ছাতু যা হাজার বছর ধরে সুস্থ ও রোগমুক্ত দেহ গঠনে ব্যবহৃত হয়ে আসছে।
যবের ছাতুর উপকারিতা সমূহ –
- যবের ছাতু হজম প্রক্রিয়ায় সহায়তা করে, হৃদপিণ্ড সম্বন্ধীয় এবং সাধারণ বিপাকীয় ব্যবস্থা ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- শরীরের বল ও শুক্র বৃদ্ধি করে, কফ নাশ করে, বায়ু ও মল বৃদ্ধি করে।
- দেহের ঘাম, শরীরের দাহ (জ্বালা) কফ ও পিত্ত নাশ করে এবং অস্থিরতা কমাতে সাহায্য করে।
- যবের ছাতু অন্ত্রের কিছু রোগের ক্ষেত্রে উপকারী যেমন- কোষ্ঠকাঠিন্য এবং প্রদাহজনীত পেটের রোগ।
- যবের ছাতুর বেটা-গ্লুক্যান আঁশ খাবারে পরিতৃপ্তি থাকতে সাহায্য করে এবং উপকারী ‘গাট’ ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে।
- গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে থাকে। ফলে ডায়াবেটিক রোগীরও ইচ্ছা হলে ছাতু খেতে পারেন।
- প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।
- যবের ছাতু রক্তচাপ ও কোলেস্টরেল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
- যবের ছাতু খেলে রক্তের টক্সিক উপাদান বেরিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে।
- যবের ছাতু বিভিন্ন ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করে ।
- নিয়মিত যবের ছাতু খেলে ক্লান্তি দূর হয়, অ্যানার্জি পাওয়া যায়, শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে ।
তালবিনা তৈরির নিয়ম –
- ১ গ্লাস দুধ কিংবা পানির মধ্যে ২ থেকে ৩ চা-চামচ যবের ছাতু এবং সাথে পরিমাণ মত মধু নিয়ে তালবিনা বানিয়ে খেতে পারবেন।
- আপনি দিনের যেকোনো সময় খেতে পারবেন। তবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ও রাতে ঘুমানোর ২ ঘণ্টা আগে খেতে পারেন।




Reviews
There are no reviews yet.